নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ভালুকায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু সকল শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ও সমমানের (দাখিল ও এসএসসি ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এক প্রেস বিবৃতি প্রদান করেছেন ।
রবিবার (৩১ মে) বিবৃতিতে সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু ভালুকা উপজেলায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান। এর পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও পরবর্তী শিক্ষাজীবনের সফলতার জন্য শুভ কামনা করেন। এছাড়া পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিভাবক এবং শিক্ষক মণ্ডলীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আগামীতে কৃতিত্বপূর্ণ ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
যে সকল শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি তাদেরকে আগামীতে ভালোভাবে উত্তীর্ণ হওয়ার মনোবল নিয়ে ধৈর্য ধরে মনোযোগ সহকারে পুনরায় প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামনা করেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
