মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের চোত্রাপাশা গ্রামে করোনা উপসর্গ নিয়ে ৩০ মে শনিবার সামসুল হক নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। খবর পেয়ে সোনারগাঁয়ে সাংসদ লিয়াকত হোসেন খোকার স্বেচ্ছাসেবক টিম মৃত সামসুল হকের দাফনের কাজ সম্পন্ন করেন।
এলাকাবাসী জানায়, সাদিপুর ইউনিয়নের চোত্রাপাশা গ্রামের মৃত জালালউদ্দিনের ছেলে সামসুল হক কয়েকদিন ধরে ঠান্ডা জ্বর কাশিতে ভুগছিলেন,শনিবার সকালে শ্বাসকষ্ট বেড়ে গিয়ে তিনি মারা যান। স্বেচ্ছাসেবক টিমে উপস্থিত ছিলেনঃ হাফেজ মাহমুদুল আনোয়ার ( পি এ -এমপি মহোদয়) মাওলানা হাবিবুর রহমান, মাওলানা ওসমান গনি, মাওলানা ওমর ফারুক, মাওলানা আবুল কালাম, মাওলানা আবু সুফিয়ান, নেছার ও সানাউল্লাহ প্রমূুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
