নিউজ ডেস্ক।।
মহামারি করানাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাব প্রতিরাধে সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে চলতি বছরের মার্চ ও এপ্রিল মেয়াদের ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে।
যারা মার্চ ও এপ্রিল মাসের রিটার্ন নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করতে পারেননি তারা জরিমানা ও সুদ ছাড়াই আগামী ৯ জুনের মধ্যে দাখিল করতে পারবেন।
এ সুযোগ দিয়ে মঙ্গলবার একটি বিশেষ আদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে সই করেন মূসক নীতি বিভাগের সদস্য মো. মাসুদ সাদিক।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
