নিজস্ব প্রতিবেদক।।
তিনটি উপায়ে করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
রোববার (২৪ মে) নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে তিনি বলেন, সচেতনতা, সতর্কতা ও নিয়ম মেনে চলা— এ তিনটি উপায় আপনাদেরকে করোনা থেকে সুরক্ষিত রাখতে পারবে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, করোনাভাইরাস নাক, মুখ ও চোখের মাধ্যমে শরীরে প্রবেশ করে। অযথা নাক, মুখ ও চোখে হাত দেবেন না। শিশুদের এ ব্যাপারে সচেতন করবেন।
নাসিমা সুলতানা খাবারের বিষয়ে বিশেষ খেয়াল রাখার আহ্বান জানান। তিনি বলেন, পুষ্টিকর খাবার, পানি ও তরল খাবার, ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন: লেবু, কমলা, মাল্টা, পেয়ারা এবং টাটকা শাক সবজি খাবেন। জিংক সমৃদ্ধ খাবার যেমন, ডিম, মাংস, কুমড়া ও লাউয়ের বিচি, পালং শাক, মাশরুম, রসুন, দুধ ও দুগ্ধজাত খাবার খাবেন।
রোগ প্রতিরোধ ক্ষতা বৃদ্ধি করতে খাবারের পাশাপাশি মনোবল চাঙ্গা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
