বাকেরগঞ্জে নলছিটি গার্লস স্কুলের শিক্ষকের ঘর আগুনে পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লক্ষ টাকার

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কামারখালির বামনীকাঠী গ্রামে আগুনে পুড়ে ছাই হয়ে যায় ২ টি বসতঘর। ২৩ মে তারিখ দিবাগত রাত পৌনে ১২ টায় এ ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। অগ্নিকান্ডের সুত্রপাত জানা যায়নি। ধারনা করা হয় বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা চুলার আগুন থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত। অগ্নিকান্ডের আব্দুল মোত্ত্বালিব মুন্সি ও তার ভাই আব্দুর রাজ্জাক মুন্সির টিনের ঘর পুরোপুরি পুড়ে যায়। ক্ষয়ক্ষতির ব্যাপারে জানতে চাইলে ক্ষতিগ্রস্ত আব্দুল মোত্ত্বালিব মুন্সির ছেলে নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষক মুহাম্মদ ইউসুফ আলী জানান,আমার ও আমার চাচার ঘর পুরোপুরি পুড়ে যায়। ঘরের ভিতর থাকা কোনো আসবাবপত্রই সরানো সম্ভব হয়নি। ফ্রিজ,আলমারী,খাট,সোকেজ,স্বর্ণালংকার সবই পুড়ে গেছে। ২ ঘরে নগদ প্রায় দেড় লক্ষ টাকার মতো পুড়ে ছাই। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন দুধাল পুলিশ ফাড়ির সদস্যরা। দাড়িয়াল ইউনিয়নের চেয়ারম্যান মো. জব্বার বাবুল ও সাবেক চেয়ারম্যান শহীদ হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেন। বাকেরগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আসাদুজ্জামান জানান,অগ্নিকান্ডের খবর আমরা পেয়েছি। উপজেলা নির্বাহী অফিসার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। তিনি জেলা প্রশাসক মহোদয়কেও বিষয়টি জানিয়েছেন। আমরা প্রশাসনের উদ্যোগে তাদেরকে ঢেউটিন ও শুকনো খাবারের ব্যবস্থা করবো। পরে নগদ আর্থিক সহায়তা দেওয়া হবে।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.