ভালুকায় শিক্ষক আরাফাতের ঈদ সামগ্রি বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ
ভালুকায় গভীর রাতে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও সমাজকর্মী মোর্শেদুজ্জামান আরাফাত ঈদ সামগ্রি বিতরণ করেন।
শনিবার(২৩ মে) রাতে নিজ মাথায় করে নিয়ে এলাকার ১৫০ টি অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন।
মোর্শেদুজ্জামান আরাফাত শিক্ষকতার পাশাপাশি ভালুকা মানবসেবা সামাজিক সংগঠনের সভাপতি সহ বেশ কয়েকটি সংগঠনের দায়িত্ব পালন করছেন।
তিনি করোনা প্রতিরোধে ভালুকার গ্রামে গ্রামে মাইকিং করে জনসচেতনতা সৃষ্টি করেছেন। এছাড়াও করোনা দূর্গতদের মাঝে সহযোগিতার হাত বাড়িয়েছেন।
মোর্শদুজ্জুমান আরাফাত বলেন, “সমাজের অসহায়রাও যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে, সেজন্য আমি আমার সাধ্যমতো সহযোগিতার চেষ্টা করেছি। প্রত্যেকে যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসে তাহলে অসহায়-কর্মহীনরাও ঈদের আনন্দকে উপভোগ করতে পারবে। তাদের মুখে হাসি ফুটবে।”


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.