কৃষ্ণপুর সোনালী সংঘ ও পাঠাগারের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক।।

ঈদকে সামনে রেখে কৃষ্ণপুর সোনালী সংঘ ও পাঠাগারের আয়োজনে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে চাল, ডাল, তেল, দুধ, চিনি, সেমাই, আলু, সাবান, বিতরণ করা হয়েছে।

গত ২২ মে, ২০২০ রোজ শুক্রবার বিকেল তিনটায় কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের কৃষ্ণপুর সোনালী সংঘ পাঠাগার চত্বরে সামাজিক দুরত্ব মেনে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা পরিষদের সদস্য কে এম আতিয়ার রহমান, আব্দুর রাজ্জাক মন্ডল, সভাপতি মো. মোতালেব হোসেন খান, সহ-সভাপতি আমিনুল হক খান, সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম খান, যুগ্ন সম্পাদক মিজানুর রহমান মজনু, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম মন্ডল, ধর্ম ও সাংস্কৃতিক সম্পাদক রেজাউল করিম অভি, সাংবাদিক ও গবেষক ইমাম মেহেদী এবং প্রতিষ্ঠানের উপদেষ্টা, কার্যনির্বাহী ও সাধারণ পরিষদের সদস্যবৃন্দ সহ অনেকেই।

এই ঈদ উপহার সামগ্রী বিতরণে আর্থিকভাবে সহযোগিতা করেন আব্দুল আলীম খান, আব্দুল আওয়াল খান, আবুৃল কালাম আজাদ, রাশিদুল হাসান খান, ফয়সাল হাসান সবুজ, শেখ রানাসহ অনেকেই।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.