হায়দার আলী, রাজশাহী থেকেঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিনের স্বাক্ষরিত এক পত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের ( নিন্ম মাধ্যমিক, মাধ্যমিক, স্কুল এন্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ এবং ডিগ্রী কলেজ ) তালিকা ও শিক্ষক – কর্মচারীদের নাম স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে এবং জেলা শিক্ষা অফিসার / উপজেলা মাধ্যমিক শিক্ষ অফিসার/ থানা শিক্ষা অফিসারের মাধ্যমে যাচাই করে সংযুক্ত ছক মোতাবেক তথ্যাদি ২৮ মে ২০২০ মধ্যে পিডিএফ ফাইল করে নির্দিষ্ট ই- মেইলে পাঠানোর নির্দেশ প্রদান করা হয়েছে।
আরও প্রকাশ থাকে যে, নির্দিষ্ট ছকে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর নামের ইংরেজি বানান এনআইডি কার্ডের অনুরুপ হবে এবং প্রদত্ত মোবাইল নম্বর এনআইডির সাথে মিল থাকতে হবে।
এ ব্যপারে রাজশাহীর জেলা শিক্ষা অফিসার মোহাঃ নাসির উদ্দিন বলেন, জরুরীভাবে এ সরকারী নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়নের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার / থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের পত্র ও ছক প্রেরন করা হয়েছে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিকভাবে করতে পারবেন বলে তিনি জানান।

Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
