এইমাত্র পাওয়া

সাংবাদিকদের বিশেষ অর্থ সহায়তা দেবে সরকার : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক।।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ করোনা ভাইরাসের কারণে সংকটে পড়া সাংবাদিকদের জন্য বিশেষ  সহায়তার ঘোষণা দিয়েছেন ।

আজ মঙ্গলবার (১৯ মে) বিকেলে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।

তথ্য মন্ত্রণালয় জানায়, সম্প্রতি চাকরিচ্যুতি, ছয় মাস ধরে কর্মহীনতা বা দীর্ঘদিন বেতন না পাওয়া- এ তিন কারণে সংকটে পড়া সাংবাদিকদের জন্য দলমত নির্বিশেষে আপদকালীন এ সহায়তার পরিমাণ হবে এককালীন ১০ হাজার টাকা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.