গ্রামীণফোন বিটিআরসিকে আরও ১ হাজার কোটি টাকা দিচ্ছে

অনলাইন ডেস্ক।।

গ্রামীণফোন বিটিআরসিকে শেষ কিস্তির আরও ১ হাজার কোটি টাকা পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে । এই জমা দানের মাধ্যমে বিটিআরসিতে মোট ২ হাজার কোটি টাকা দিচ্ছে টেলিকম প্রতিষ্ঠানটি।সোমবার গ্রামীণফোন সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আদেশের প্রেক্ষিতে এই শেষ কিস্তির ১ হাজার কোটি টাকা তারা ৩১ মের মধ্যে পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে বিটিআরসির মিডিয়া উইং থেকে আজ সোমবার সকালে জানানো হয়, আগামীকাল (মঙ্গলবার) বেলা ২ টায় মোবাইল অপারেটর গ্রামীণ ফোনের নিকট থেকে কমিশন কর্তৃক ১০০০ কোটি টাকা গ্রহণের দিন ধার্য্য রয়েছে। এই অবস্থায় বিকাল সাড়ে ৩টায় বিটিআরসি চেয়ারম্যান সাংবাদিকদের সঙ্গে জুম প্ল্যাটফর্মে সংবাদ সম্মেলন করবেন


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.