সরকারি নগদ সহায়তায় অনিয়মে জড়িতদের শাস্তি চেয়ে আইনি নোটিশ

নিউজ ডেস্কঃ

কর্মহীন পরিবারকে সরকারি নগদ সহায়তা বরাদ্দকৃত টাকা ও চাল আত্মসাতের জন্যে ভুয়া তালিকা করে অনিয়মের সঙ্গে জড়িত দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবিতে স্বরাষ্ট্রসচিবসহ সংশ্লিষ্টদের প্রতি (লিগ্যাল) আইনি নোটিশ পাঠানো হয়েছে।সোমাবার ই- মেইলে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান লিংকন এই নোটিশ পাঠান।

নোটিশ পাওয়ার ৫ কর্মদিবসের মধ্যে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।নোটিশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের  সচিব ছাড়া ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের সচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.