অনলাইন ডেস্ক ॥
বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে দায়িত্বরত ডাক্তার, নার্স ও অন্যদের প্রযোজনীয় পিপিই, গ্লাভস, সার্জিকাল মাস্কসহ স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম সরবরাহের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে মহামারি করোনাভাইরাস প্রতিরোধে উপদেষ্টা কমিটির নেয়া বিভিন্ন পদক্ষেপ ও সুপারিশ সম্পর্কে একটি প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
