নিউজ ডেস্কঃ
আজ সোমবার সকাল ১০ টায় স্কুলের খেলার মাঠে শিশুরা খেলতে গিয়ে দেখে, জেলার কালীগঞ্জ উপজেলার বারাজান এসসি উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের তালা ভাঙ্গা। ভিতরে কোন ল্যাপট্প নেই।
জানাগেছে, আজ সোমবার ভোর রাতে বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব কক্ষের দরজার হ্যসবলের রডকেটে চোরেরা ভিতরে ডুকে। কক্ষের ১৭টি ল্যাপটপের মধ্যে ৯টি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। বিদ্যালয়ের নাইটগার্ড নুরুজ্জামান আহমেদ জানান, রাত ২টার দিকে তিনি রোজার মাস হওয়ায় সেহরি খেতে বাড়িতে চলে গিয়ে ছিলেন। বাড়ি থেকে এসে স্কুল কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে স্কুল মাঠে শিশু কিশোররা চেঁচামেচি শুনে গিয়ে দেখেন ল্যাব কক্ষের তালা ভাঙ্গা । ৯টি ল্যাবটব চুরি হয়ে গেছে।
প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকার জানান, নাইট গার্ডের ফোন পেয়ে স্কুলে আসি। স্কুল পরিচালনা কমিটির সভাপতি, মাধ্যমিক শিক্ষা অফিসার, থানায় ও উপজেলা নির্বাহী অফিসারকে জানাই। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
