ফের মহাকাশে উড়াল দিল ‘রহস্যময়’ মার্কিন বিমান

অনলাইন ডেস্ক।।

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ কানাভেরাল থেকে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স অ্যাটলাসের একটি বিমান মহকাশে যাত্রা শুরু করেছে। মার্কিন বিমান বাহিনীর এক্স-৩৭বি বিমানটিকে একটি রহস্যময় মিশনে পাঠানো হয়েছে। এটি এক্স-৩৭ বি-এর ষষ্ঠ ফ্লাইট। এই বিমানটি সৌরশক্তিচালিত। কোনো চালক ছাড়াই বিমানটি উড্ডয়ন করে। এক্স-৩৭বি-এর মিশন উৎক্ষেপণ করা হয়েছে পাঁচটি রকেটের সাহায্যে।

এই বিমানটি মহাকাশের কক্ষপথে কী করবে তা কেউ জানেন না। একমাত্র মার্কিন কর্তৃপক্ষই জানে। তারাও কিছু বিস্তারিত জানায়নি। কক্ষপথে এই বিমানটি কতোদিন থাকবে, কী করবে; সেই ব্যাপারে কোনো তথ্য জানায়নি দেশটি। অনেকেই বলছেন কোনো রহস্যময় মিশনে অংশ নিচ্ছে রহস্যময় এই বিমান।

এর আগে মার্কিন বিমান বাহিনীর এক্স-৩৭বি বিমানটি দুই বছর ধরে গোপন মিশনে ছিল। তারপর ব্যাপক গোপনীয়তা এবং রহস্যের মধ্যেই মার্কিন বিমান বাহিনীর বিশেষ এই বিমানটি মহাকাশ থেকে পৃথিবীতে ফিরেছে দুই বছর পরে, ২০১৭ সালে। কিন্তু গত দুই বছর ধরে এ বিমানটি মহাকাশের কক্ষপথে কী করছিল সেটি কেউ জানে না। একমাত্র মার্কিন কর্তৃপক্ষই জানে। মার্কিন বিমান বাহিনী যেসব গোপন মিশন পরিচালনা করে এ বিমানটি তারই অংশ ছিল। আর এটিকে আবারো পাঠানো হলো মহাকাশে।

২০১০ সালে প্রথমবারের মতো এ বিশেষ বিমানটি উড্ডয়ন করা হয়েছিল। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা বা নাসা মহাকাশে যেসব যান পাঠায় সেগুলোর আকৃতির তুলনায় এ বিশেষ বিমানটি এক-চতুর্থাংশ। এটির দৈর্ঘ্য মাত্র ২৯ ফুট। ২০১০ সালের উড্ডয়নের পর এই বিমনাটি দুই হাজার আটশ ৬৫ দিন কক্ষপথে ঘুরেছিল।

সূত্র: টিভিএনজেড।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.