আড়াইহাজারে স্কাউটদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :

জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন ও সভাপতি, স্কাউটস, নারায়ণগঞ্জ জেলা শাখার নির্দেশে আড়াইহাজার উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে অধ্যয়ণরত স্কাউট শিক্ষার্থীদের পরিবারের যারা অসহায় ও দুস্থ এমন ৭২ টি পরিবারের মধ্যে আশা এনজিও এর সহযোগিতায় আড়াইহাজার উপজেলা প্রশাসন কর্তৃক ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।বিতরণকৃত ত্রাণসামগ্রী মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল ও ১টি লাইফবয় সাবান।

এই সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেন, মোঃ উজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি), মোঃ মঞ্জুর হোসেন, সম্পাদক, আড়াইহাজার উপজেলা স্কাউটস , ও কমিশনার আড়াইহাজার উপজেলা স্কাউটস ও স্কাউটস এর অন্যান্য নেতৃবৃন্দ।

ত্রাণ সামগ্রী বিতরণ কালে সংসদ সদস্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সকলে জনগণের পাশে থেকে মহামারী করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করব। ইনশাল্লাহ এ যুদ্ধে আমরা জয়ী হবই।

উপজেলা নির্বাহি অফিসার মোঃ সোহাগ হোসেন বলেন, আমরা আড়াইহাজার উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার যারা দুস্থ, অসহায় ও মানবেতর জীবনযাপন করছেন প্রত্যেকের কাছে পর্যায়ক্রমে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিব। ইনশাল্লাহ এ উপজেলার কোনো নাগরিক খাদ্য সংকটে ভুগতে হবে না।

ত্রাণ সামগ্রী হাতে পেয়ে উপস্থিত লোকজন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.