জুয়েল আহমেদ জুয়েল এর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক।।

কুমিল্লা তিতাসে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে তিতাস উপজেলার যুবলীগ নেতা মোঃ ফয়েজ আহমেদ জুয়েল।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১ টায় তাহার নিজ বাড়ি উপজেলার বাতাকান্দিতে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত উপহারের মধ্যে ছিল সেমাই, চিনি, দুধ, ও পোলার চাউল।

এসময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার,ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ আহমেদ ফকির, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন-আহ্বায়ক ও বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুর নবী, বিশিষ্ট সমাজ সেবক মোঃ ফরিদ সরকার,তিতাস উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ নাজমুল হাসান, মজিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিবাবক সদস্য মোঃ বাবুল ভূইয়া, বাতাকান্দি বন্ধন কমিউনিটি ক্লাবের সাধারন সম্পাদক মোঃ কামরুল ইসলাম,বাতাকান্দি বিশিষ্ট সমাজ সেবক মোঃ আরিফুর রহমান, মোঃ সোহেল সরকার, জগতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তফাজ্জল হোসেন সাদ্দাম,মোঃ পরশ সরকার, মোঃ আবির সরকার ও উপজেলা ছাত্রলীগের যুগ্ন- সাধারণ সম্পাদক মোঃ মেহরাব আলম সায়মন শিকদারসহ আরো অনেকেই।

বিতরণ কালে ফয়েজ আহমেদ জুয়েল বলেন, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) এর সংসদ সদস্য সেলিমা আহামাদ মেরীর নির্দেশে ও তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকারের পরামর্শে এই মহামারী সময়ে কর্মহীন মানুষদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি। এই ভাবে যেনো সবসময় মানুষের পাশে দাঁড়াতে পারি সেই জন্য সকলের দোয়া চাই।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.