অনলাইন ডেস্ক ॥
বাড়তে শুরু করেছে তাপমাত্রা। তীব্র গরমে হাসফাস অবস্থা। গত দুই সপ্তাহে প্রায় ৬ ডিগি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। বৃষ্টি না হলে এটি আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করছেন আবহাওয়াবিদরা। খুলনা ও বরিশাল বিভাগসহ ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, রাজশাহী, পাবনা, ফেনী, নোয়াখালী অঞ্চলগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী দু’দিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, ‘দেশের অনেক এলাকায় এখন তাপপ্রবাহ বইছে। এটি আরও দুই-তিনদিন থাকতে পারে। খুলনা ও বরিশাল বিভাগসহ ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জসহ বেশ কিছু এলাকার ওপর দিয়ে এই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আপাতত মৃদু তাপপ্রবাহ হলেও এই তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। তবে ঝড় বৃষ্টিরে পূর্বাভাস আছে। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে।’
সংশ্লিষ্টরা বলছেন, করোনার কারণে এ’কদিন সব বন্ধ থাকলেও গত এক সপ্তাহে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। গার্মেন্ট কারখানা খুলেছে, গণপরিবহন না থাকলে রাস্তায় অন্যান্য পরিবহনের সংখ্যায় বেড়েছে। এতে বেড়ে গেছে কার্বন নিঃসরণের পরিমাণও। এর প্রভাবেও কিছুটা দেশের আবহাওয়ার ওপর পড়েছে। বেড়েছে তাপমাত্রা। এছাড়া এই মৌসুমে এই ধরনের তাপপ্রবাহ স্বাভাবিক বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
