এইমাত্র পাওয়া

করোনায় সর্বোচ্চ আক্রান্তের দিনে ১৪ জনের মৃত্যু

নিউজ ডেস্কঃ

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে নতুন করে ৮৮৭ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৫৭ জনে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৮ জনে।

রোববার (১০ মে) বেলা ২টা ৩০ মিনিটে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। বুলেটিনে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.