এইমাত্র পাওয়া

উহান মার্কেট থেকেই ছড়িয়েছে করোনা : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্কঃ

চীনের হুবেই প্রদেশের উহান শহরের একটি পাইকারি বাজারের অভিযোগ উঠেছিল বিস্তর।  করোনা ভাইরাস মারণ রূপ নেওয়ার পর থেকেই খবরের শিরোনামে ছিল চীনের এ মার্কেটটি। অবশেষে সেই উহান মার্কেট থেকে করোনা ছড়ানোর রিপোর্টকেই কার্যত মেনে নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এতদিন পর্যন্ত এই নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা হু পরিষ্কার করে কিছু বলেনি।

কিন্তু শুক্রবার এই প্রথম হু জানিয়ে দিল,করোনা সংক্রমণের নেপথ্যে উহানের ওই বাজারের ভূমিকা রয়েছে।শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ, পিটার বেন এমবারেক বলেন, “সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে উহানের বাজারের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু প্রকৃতপক্ষে কী হয়েছিল তা এখনও আমরা পরিষ্কার করে জানি না।”


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.