এইমাত্র পাওয়া

এমপিও’র সার্ভারে সমস্যা! আবেদন করতে পারছেন না শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক:

নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতনের আবেদন সময় ফের বৃদ্ধি করা হয়েছে আজ ৫ মে পর্যন্ত। সার্ভার ও সফটওয়্যার জটিলতায় শিক্ষকরা এমপিওভুক্তির জন্য আবেদন করতে পারছেন না শিক্ষকরা।

সারাদেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আজ সারাদিন শিক্ষকরা ফোন কলে, শিক্ষাবার্তা ডট কম কে এ তথ্য জানায় ।

মঙ্গলবার (৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে শিক্ষা অধিদপ্তরকে সময় বাড়ানোর নির্দেশনা দেয়া হলেও এমপিও’র সার্ভারে সমস্যা থাকায় আবেদন করতে পারছেন না শিক্ষকরা। অনেক কষ্টে আবেদনের প্রথম দুইটি ধাপ পূরণ করতে পারলেও সার্ভার সমস্যায় একই আবেদনের জন্য নতুন করে প্রবেশ করতে হচ্ছে বারবার।

সারাদেশ থেকে তিনটি অধিদপ্তরের অধীন শিক্ষকরাই কম-বেশি অভিযোগ করছেন। তারা বলছেন সার্ভার অচল, ডাউন থাকা এবং দূর্বল ব্যবস্থাপনার জন্য আবেদন করা যাচ্ছে না যার ফলে  ৫ মে পর্যন্ত সময় বৃদ্ধি করলেও কোনো ফল হয়নি বলে জানান শিক্ষকরা।

এ অবস্থায় সারাদেশের, শিক্ষকদের দাবি দ্রুত সার্ভার সমস্যা সমাধান করে এমপিওর আবেদন আরোও এক সপ্তাহ সময় বৃদ্ধি করার। এ দাবি পূরণ হলে শিক্ষকরা তাদের  আবেদন সময়মত করতে পারবে বলে আশাবাদী।

 

শিক্ষাবার্তা:সায়ে/আমি


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.