আগামী ১০ মে থেকে হাটবাজার, ব্যবসা কেন্দ্র, দোকানপাট ও শপিংমল খুলে দেওয়া হলেও ব্যবসায়ীদের মানতে হবে চারটি শর্ত। বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
আজ মঙ্গলবার চিঠিটি এফবিসিসিআইয়ের সভাপতি, দেশের সব বাণিজ্য সংগঠন ও চেম্বারের সভাপতি এবং চেয়ারম্যান ও বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতির কাছে পাঠানো হয়েছে।
ওই চিঠিতে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার আগামী ১৬ মে পর্যন্ত (সাপ্তাহিক ছুটিসহ) সাধারণ ছুটি বৃদ্ধি/জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা/সীমিত করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরই পরিপ্রেক্ষিতে রমজান ও ঈদুল ফিতরকে বিবেচনায় রেখে সরকার সীমিত পরিসরে শর্তসাপেক্ষে ব্যবসা-বাণিজ্য চালুর সিদ্ধান্ত গ্রহণ করেছে।
চারটি শর্ত হলো :
১. দোকানপাট ও শপিংমল সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে সীমিত রাখতে হবে।
২. দোকানপাট ও শপিং মলে কেনাবেচার সময় পারস্পরিক শারীরিক দূরত্ব বজায় রাখাসহ অন্য স্বাস্থ্যবিধির পালন নিশ্চিত করতে হবে।
৩. প্রতিটি শপিংমলে প্রবেশের ক্ষেত্রে হাত ধোয়াসহ হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঘোষিত সতর্কতা গ্রহণ করতে হবে।
৪. শপিংমলে আগত যানবাহনকে অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে।
এর আগে মন্ত্রিপরিষদ বিভগের নির্দেশনার পর বাণিজ্য মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আগামী ১০ মে হতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকান-পাট, শপিংমলগুলো খোলা রাখা যাবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
