নিউজ ডেস্কঃ
করোনাভাইরাসের শিকার হয়েছেন বাংলাদেশের একজন সংসদ সদস্য। সংগত কারণেই তার নাম এখন প্রকাশ করা হচ্ছে না। তবে তিনি দেশের উত্তরাঞ্চলের একটি আসনের সংসদ সদস্য। তিনি দশম সংসদের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এই প্রথম বাংলাদেশের কোনো সংসদ সদস্য করোনায় আক্রান্ত হলেন।
জানা গেছে, ওই সংসদ সদস্য গত মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজ নির্বাচনী এলাকা থেকে ঢাকায় আসেন। এরপর সরকারি বাস ভবনে ওঠেন। ঢাকায় আসার পর শরীরে জ্বর দেখা দিলে আইইডিসিআর থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। আজ শুক্রবার বিকাল ৫টায় আইইডিসিআর থেকে প্রাপ্ত রিপোর্ট জান যায় তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
