মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :
আইইডিসিআর এর তথ্য মতে নারায়ণগঞ্জ জেলায় গত চব্বিশ ঘন্টায় ১৫০ জন সহ মোট ৮৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে মৃত্যুবরন করেছেন মোট ৪২।
করোনা ভাইরাসের সংক্রামণ ও লকডাউনের মধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত নারায়ণগঞ্জ জেলা। আর এর মধ্যে খোলা হয়েছে ১৫৮টি গার্মেন্টস কারখানা। সীমিত পরিসরে কাজ শুরু করেছে এসব কারখানার মালিকরা। শ্রমিকরাও চাকরি হারানোর ভয়ে ঝুঁকি নিয়ে তাদের কর্মস্থানে যোগদান করতে একরকম বাধ্য হয়েছে।
গার্মেন্টস মালিকেরা জানান, বিকেএমইএর সদস্য ভুক্ত যারা আছে তাদের শুধু স্যাম্পল, নিটিং ও ডায়িং সেকশন চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ২ মে থেকে গার্মেন্টস পুরোদমে কাজ শুরু হবে। কারখানাগুলো করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানতে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে।
তবে কারখানার বাইরে শ্রমিকদের চলাচলের ক্ষেত্রে সামাজিক দূরত্ব মানা সম্ভব হচ্ছে না। আজ সকাল থেকে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকার পোশাক কারখানা উৎপাদন শুরু করে। তবে বেশীরভাগ শ্রমিকরা তাদের বকেয়া বেতন ভাতা নিতে কর্মস্থলে যোগদান করেছেন বলে জানায় শ্রমিকরা।
তারপর ও যেহেতু নারায়ণগঞ্জ জেলা করোনা বিস্তারের জন্য ঝুঁকিপূর্ণ তাই জেলার অধিবাসীরা এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছেন।
তাই অনেকেই দাবি করছেন কারখানার ভেতরে ও বাইরে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে চলার ব্যবস্থা নিশ্চিত করা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
