নারায়ণগঞ্জে একই পরিবারের ১৭ জন করোনায় আক্রান্ত

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :

নারায়নগঞ্জের সদর উপজেলার ফতুল্লা থানার কুতুবপুরের দেলপাড়ায় একই পরিবারের ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা করোনা বিষয়ক ফোকাল পার্সন ও সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।

এদিকে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু বিষয়টি নিশ্চিত করে জানান,জেলার সিভিল সার্জনের সহকারী ডাক্তার শিল্পি বেগমের বাবা- মা,ভাই-বোন সহ পরিবারের ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। পুরো পরিবারকে বাসায় রেখেই ডাক্তার শিল্পি বেগম চিকিৎসা প্রদান করছেন বলে জানান তিনি।

করোনায় আক্রান্ত পরিবারের সদস্যদের একজন ইয়াসিন আরাফাত(২৪) জানান,তার বাবা- মা সহ পরিবারের ১৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে প্রথমে একজনের এবং পরবর্তীতে আরো ১৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তবে তার বোন সিভিল সার্জনের সহকারী ডাক্তার শিল্পি বেগম সুস্থ রয়েছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.