এইমাত্র পাওয়া

প্রথমবারের মতো আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগী ভর্তি

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রথম বারের মতো দুই জন করোনায় আক্রান্ত রোগী ভর্তি করা হয়েছে। সোমবার সকাল ১১টায় আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা তাদের ভর্তি করান।

এরা হলেন, বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী গ্রামের হানিফের স্ত্রী আনোয়ারা বেগম ও ছেলে মামুন।

ডা: সায়মা আফরোজ ইভা জানান, আড়াইহাজারে এই পর্যন্ত মোট আক্রান্ত হয়েছিল ১৩ জন। এদের মধ্যে ২ জন ‍সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। বাকী ১১ জনের মধ্যে দুই জন আড়াইহাজার হাসপাতালের ভর্তি এবং বাকী ৯ জন তাদের নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। তাদের সকলের অবস্থা উন্নতির দিকে।

তিনি আরো জানান, গত ৩দিন ধরে আড়াইহাজার হাসপাতালে নতুন কোন করোনা রোগীর খবর পাওয়া যায়নি। তিনি সকলকে সাবধানে থাকার অনুরোধ জানান।

বলেন সামাজিক দূরত্ব বজায় রেখে, বাড়িতে থেকে,যথাযথভাবে স্বাস্থ্য বিধি মেনে চলে, নিয়মিত ভিটামিন সি ও পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ করার মাধ্যমে করোনা মহামারির ভয়াবহ আক্রমণ থেকে নিজেকে ও নিজের পরিবারকে তথা দেশকে করোনামুক্ত করতে এগিয়ে আসুন।

আপনাদের সবার সহযোগীতায় আমরা করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সার্বক্ষণিক নিরলসভাবে কাজ করে যাচ্ছি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.