১৬তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল পরিস্থিতি স্বাভাবিক হলে

নিজস্ব প্রতিবেদক।।

১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা ফল মার্চ মাসে ফল প্রকাশ করার কথা থাকলেও করোনা ভাইরাস সংক্রমণ রোধে লকডাউনে সব অফিস-আদালত বন্ধ থাকায় ফল প্রকাশ করা সম্ভব হয়নি।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ফল প্রকাশ করার পরিকল্পনা করেছে এনটিআরসিএ। রোববার (২৬ এপ্রিল) দুপুরে এনটিআরসি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আওয়াল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুততম সময়ের মধ্যে ১৬ তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.