নিজস্ব প্রতিবেদক।।
করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্থগিত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
রবিবার (২৬ এপ্রিল) এনটিআরসিএ এ তথ্য নিশ্চিত করেছে।
এনটিআরসিএ-এর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার সদস্য (যুগ্ম সচিব) এ বি এম শওকত ইকবাল শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য করণে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২০ এর প্রিলিমিনারি টেস্ট ও লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষা অনুষ্ঠানের নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
