নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন একজন প্রভাষক, আহত হয়েছেন আরো ৩ জন।
হাতিয়ার নলচিরা-জাহাজমারা সড়কে চৌমুহনী খাদ্যগুদামের কাছে বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত প্রভাষকের নাম মো. আব্দুল হালিম সবুজ (৪০)। তিনি লক্ষীপুর জেলায় একটি পলিটেকনিক্যাল কলেজের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর ঘটনাস্থলেই আব্দুল হালিম সবুজ মারা যান। তিনি
এ উপজেলার বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের নুরুল আমিনের ছেলে। এ সময় তার সঙ্গে থাকা ভাই আব্দুল হামিদও গুরুতর আহত হন।
এদিকে অপর মোটর সাইকেলেরও দুই আরোহী আহত হন। তারা হলেন, ইলিয়াছ (৩০) ও জাফর উল্লা (৬৫) । তাদের দুই জনের বাড়ি জাহাজমারা ইউনিয়নের ম্যাকপাশান গ্রামে। তারা দু’জন সম্পর্কে বাবা-ছেলে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৩ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
