নিউজ ডেস্ক।।
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে। শুধুমাত্র ইউরোপেই মৃত্যুবরণ করেছেন লক্ষাধিক মানুষ। আর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছেন ৪০ হাজারের বেশি।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, আজ ২০ এপ্রিল, সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত গোটা বিশ্বে করোনায় মোট আক্রান্ত ২৪ লাখ ৭ হাজার ৩৩৯ জন। আর মৃতের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৬৯ জন। ৬ লাখ ২৫ হাজার ১২৭ জন সুস্থ হয়ে উঠেছেন। চিকিৎসাধীন রয়েছেন ১৬ লাখ ১৭ হাজার ১৪৩ জন, যাদের মধ্যে ৫৪ হাজার ২২২ জনের অবস্থা আশঙ্কাজনক।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেই গত ২৪ ঘণ্টায় ৫ শতাধিক মানুষের প্রাণ কেড়েছে ভাইরাসটি। দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৫৬৫ জনে। আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৭ লাখ ৬৪ হাজার ২৬৫ জনে দাঁড়িয়েছে। অবশ্য দেশটিতে সুস্থ হয়েছেন ৭১ হাজার ১২ জন।
গত ২৪ ঘণ্টায় ইউরোপে করোনার হটস্পট স্পেন, ফ্রান্স ও নেদারল্যান্ডসে মৃত্যুর হার কমেছে।
স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৬৭৪ জন। এদের মধ্যে ২০ হাজার ৪৫৩ জন মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৭ হাজার ৩৫৭ জন।
ইতালিতে মোট আক্রান্ত ১ লাখ ৭৮ হাজার ৯৭২ জন। মৃতের সংখ্যায় অবশ্য দেশটির অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রে পরেই। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সেখানে ২৩ হাজার ৬৬০ জনের প্রাণহানি ঘটেছে। আর ৪৭ হাজার ৫৫ জন সুস্থ হয়ে উঠেছেন।
ফ্রান্সে মোট ১ লাখ ৫২ হাজার ৮৯৪ জনের শরীরে এখন পর্যন্ত ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। দেশটিতে ১৯ হাজার ৭১৮ জনের প্রাণ কেড়েছে ভাইরাসটি। চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৫৭৮ জন ফরাসি।
যুক্তরাজ্যে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ১ লাখ ২০ হাজার ৬৭ জনে দাঁড়িয়েছে। সেখানে মোট ১৬ হাজার ৬০ জনের মৃত্যু হলেও সুস্থ হয়ে বাড়ি ফেরাদের কোনো তথ্য দেয়নি দেশটি।
জার্মানিতে আক্রান্তের হার কমলেও গত ২৪ ঘণ্টায় দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৭৪২ জন। মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৬৪৩ জনে দাঁড়িয়েছে। অবশ্য ৮৮ হাজার জার্মান সুস্থ হয়ে উঠেছেন।
তবে আক্রান্তের সংখ্যা বাড়ছে রাশিয়ায়। দেশটিতে ২৪ ঘণ্টায় ৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হওয়ায় সেখানে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৫৩ জনে। দেশটিতে মোট ৩৬১ জন মৃত্যুবরণ করেছেন। সুস্থ হয়েছেন ২ হাজার ২৯১ জন।
এছাড়া বেলজিয়ামে ৫ হাজার ৬৮৩ জন, ইরানে ৫ হাজার ১১৮ জন, চীনে ৪ হাজার ৬৩২ জন, নেদারল্যান্ডসে ৩ হাজার ৬৮৪ জন, ব্রাজিলে ২ হাজার ৪৬২ জন, তুরস্কে ২ হাজার ১৭ জন, কানাডায় ১ হাজার ৫৮৭ জন, সুইডেনে ১ হাজার ৫৪০ জন, সুইজারল্যান্ডে ১ হাজার ৩৯৩ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
আর পর্তুগালে ৭১৪ জন, মেক্সিকোতে ৬৮৬ জন, আয়ারল্যান্ডে ৬১০ জন, ইন্দোনেশিয়ায় ৫৮২ জন, ভারতে ৫৫৯ জন, ইকুয়েডরে ৪৭৪ জন, অস্ট্রিয়ায় ৪৫২ জন, রোমানিয়ায় ৪৫১ জন, ফিলিপাইনে ৪০৯ জন, পেরুতে ৪০০ জন, আলজেরিয়ায় ৩৭৫ জন, পোল্যান্ডে ৩৬০ জন, ডেনমার্কে ৩৫৫ জন, মিসরে ২৩৯ জন, দক্ষিণ কোরিয়ায় ২৩৬ জন, জাপানে ২৩৬ জন, ডোমিনিকান রিপাবলিকে ২২৬ জনের প্রাণ কেড়েছে ভাইরাসটি।
এদিকে নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় লকডাউনের সময়সীমা বাড়িয়েছে মরোক্কো ও জিম্বাবুয়ে। আর সৌদি ধর্মীয় কাউন্সিলের নেতারা আসন্ন রমজানে তারাবির নামাজ ঘরেই আদায়ের আহ্বান জানিয়েছেন।
দক্ষিণ এশিয়ায় মৃতের হিসেবে শীর্ষে রয়েছে ভারত। সেখানে এখন পর্যন্ত ৫৫৯ জন মৃত্যুবরণ করেছেন। দেশটিতে আক্রান্তের মোট সংখ্যা ১৭ হাজার ৬১৫ জন। এদের মধ্যে ২ হাজার ৮৫৪ জন অবশ্য সুস্থও হয়ে উঠেছেন।
এরপরই রয়েছে পাকিস্তান। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১৬৮ জনে দাঁড়িয়েছে। সেখানে মোট ৮ হাজার ৩৪৮ জন আক্রান্তের মধ্যে ১ হাজার ৮৬৮ জন সুস্থ হয়ে উঠেছেন।
এদিকে সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরতে রাজি হওয়া ৪০ হাজারের বেশি নাগরিককে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে পাকিস্তান। প্রথম ধাপে ২২৭ জনকে ফিরিয়ে আনছে তারা।
বাংলাদেশে নতুন করে ৩১৬ জনের আক্রান্ত হওয়ায় মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৫৬ জনে। মোট ৯১ জন এখন পর্যন্ত মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ৭৫ জন।
উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশের উহানে গত ডিসেম্বরের শেষ দিকে এক ব্যক্তির শরীরে রহস্যজনক ভাইরাস শনাক্ত হয়। এর কিছুদিনের মধ্যেই শহরটিতে হাজারো মানুষের শরীরে তা ছড়িয়ে পড়ে। জানুয়ারির ১২ তারিখে এতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘোষণা দেয় চীন। পরে নভেল করোনাভাইরাসের গোত্রের হিসেবে শনাক্ত হয় ভাইরাসটি। এটির নামকরণ করা হয় কোভিড-১৯।
দ্রুত বিশ্বের কয়েকটি দেশে ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে এর প্রাদুর্ভাবকে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এখন গোটা বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। এর প্রকোপে সারা পৃথিবী এখন স্থবির।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
