এইমাত্র পাওয়া

নির্যাতিত শিক্ষক আজিজুর রহমানকে ফোনে খবর নিলেন শিক্ষক সুরক্ষা ফোরামের সভাপতি

নিউজ ডেস্ক।।

কুমিল্লার দেবিদ্বারে মাদ্রাসা শিক্ষক মাওলানা আজিজুর রহমানকে অমানবিক, নিষ্ঠুর ও বর্বরোচিতভাবে পেটানোর ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের দৃষ্টান্ত মূলক শাস্তি ও গ্রেফতারের দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শিক্ষক সুরক্ষা ফোরাম।

শিক্ষক সুরক্ষা ফোরাম এর সভাপতি  মোঃ ফয়সল শামীম বলেন- মাদ্রাসা শিক্ষক মাওলানা আজিজুর রহমান একজন খ্যাতিমান আলেম। একজন আলেম শিক্ষককে পেটানোর অধিকার চেয়ারম্যান জাহাঙ্গীরকে কে দিয়েছেন ? উনি যদি অন্যায় করে থাকেন তাহলে দেশের প্রচলিত আইনে বিচার হবে কিন্তু চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বর্বরোচিত, নিষ্ঠুরতম নির্যাতন শিক্ষক সুরক্ষা ফোরাম মেনে নেয়নি এবং এ ব্যাপারে যা যা করণীয়  শিক্ষক সুরক্ষা ফোরাম এ শিক্ষকের পাশে থেকে করবে।

শিক্ষক সুরক্ষা ফোরাম এর সভাপতি  মোঃ ফয়সল শামীম মাদ্রাসা শিক্ষক মাওলানা আজিজুর রহমানের খোঁজ খবর নেন এবং সব সহযোগিতার আশ্বাস দেন।

জানা যায়,কুমিল্লা দেবীদ্বার উপজেলার মাদ্রাসা শিক্ষক মাওলানা আজিজুর রহমানকে বেধড়ক মারধর করে ক্ষত-বিক্ষত করেছে ঐ উপজেলার রাজামেহার ইউপি চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আলম সরকার।

গত ০৯ এপ্রিল ২০২০ চেয়ারম্যানের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নির্যাতিত শিক্ষকের স্ত্রী ‘র মৌখিক অভিযোগের ভিত্তিতে উক্ত চেয়ারম্যান নিজ বাড়িতে ডেকে এনে বর্ণিত শিক্ষককে আত্মপক্ষ সমর্থনের কোন প্রকার সুযোগ না দিয়ে,কোন ধরনের তদন্ত ছাড়াই নিজ গৃহে রাখা লোহার রড দিয়ে বেধড়ক মারধর করেন, এতে শিক্ষক ক্ষত-বিক্ষত হয়ে আহত অবস্থায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন এবং উক্ত চেয়ারম্যান এর বিরুদ্ধে স্থানীয় থানায় জিডি করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.