স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আক্রান্তদের পরিবারে খাদ্য পাঠালেন বাবেল গোলন্দাজ এমপি

জাহাঙ্গীর আলম সেলিম:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার,নার্স, হিসাব রক্ষক সহ ১০ জন করোনায় আক্রান্ত। তারা রয়েছেন আইসোলেশনে। এ অবস্থায় ১০ জন চিকিৎসা কর্মীর পরিবার সদস্যদের জন্য খাদ্যসামগ্রী উপহার পাঠিয়েছেন স্হানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।এছাড়া তিনি নিয়মিত খোঁজখবর রাখছেন আক্রান্ত পরিবার সদস্যদের।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাইন উদ্দিন খানের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) আলী হায়দার চৌধুরী, গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার,পৌরসভা যুবলীগ যুগ্ম-আহবায়ক তাজমুন আহমেদ প্রমূখ।

অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী বলেন, ’সংসদ সদস্যের অর্থানুকুল্যে এর আগেও লকডাউনে থাকা ৬০ পরিবারকে সহায়তা করা হয়েছে। আলী হায়দার চৌধুরী আরো বলেন,সংসদ সদস্য আমাদের বলেছেন,যদি গফরগাঁওয়ের কোন নাগরিক করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে যেতে হয় তবে তাদের পরিবারকেও খাদ্য সামগ্রী পাঠানো হবে।

উল্লেখ্য,ইতিমধ্যে স্হানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল করোনার কারনে উপজেলার যে সব পরিবার খাদ্য সংকটে রয়েছেন তিনি রুটিন করে নিজে উপস্থিত থেকে এবং উপজেলা আওয়ামিলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে প্রায় ৩০ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করেছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.