করোনাভাইরাস সংকটের মধ্যে চিকিৎসক ও নার্সসহ স্বাস্থ্যকর্মী ভাড়াটিয়াদের বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হলে সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানাতে বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
শুক্রবার ডিএমপি কমিশনারের এ সংক্রান্ত অনুরোধের বিষয়টি ডিএমপির ফেসবুক পেজে জানানো হয়।
ডিএমপি কমিশনার বলেন, ‘করোনা প্রতিরোধ করতে যারা সমাজে যুদ্ধ করছেন, তাদের রাত যাপনের বিষয়টি সুরক্ষার সঙ্গে চিন্তা করতে হবে। তারা তাদের ডিউটি পালন করতে যথাযথ সুরক্ষা নিয়েই কর্মস্থলে যাচ্ছেন। এরপরও কতিপয় বাড়ির মালিক কাউকে কাউকে বাসা ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। এমন হুমকি কেউ পেলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানা পুলিশ অথবা ৯৯৯ এ ফোন দেওয়ার অনুরোধ করা হচ্ছে।’
সেই সঙ্গে বাড়ির মালিকদের বিষয়টি মানবিকভাবে বিবেচনা করতে বলেছেন ডিএমপি কমিশনার। এই মুহূর্তে জরুরি সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতরা যদি তাদের বাসস্থানের সুরক্ষা না পান-তাহলে করোনা প্রতিরোধে তাদের ভূমিকা ব্যাহত হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
