আগামী ১৯ এপ্রিল টেলিভিশনে শুরু হচ্ছে কারিগরি শিক্ষার্থীদের ক্লাস সম্প্রচার। সংসদ বাংলাদেশ টিভির মাধ্যমে ওইদিন থেকে এসএসসি ও দাখিল ভোকেশনাল কোর্সের রেকর্ড করা ক্লাস সম্প্রচার করা হবে। ‘ঘরে বসে কারিগরি শিক্ষা’ শিরোনামে এ কার্যক্রম শুরু হচ্ছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা শিক্ষাবার্তা ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। আর ১৯ থেকে ৩০ এপ্রিল সংসদ টিভিতে ভোকশনালের ক্লাস সম্প্রচারের রুটিন প্রকাশ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
জানা গেছে, দুপুর আড়াইটা থেকে শুরু বেল সাড়ে তিনটা পর্যন্ত এসএসসি ও দাখিল ভোকেশনালের ৯ম ও ১০ম শ্রেণির ক্লাস সংসদ টিভিতে প্রচার করা হবে। প্রতিটি ক্লাস হবে ১৮ মিনিটের।

Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
