হাতীবান্ধায় ত্রানতহবিলে প্রাথমিক শিক্ষকদের বৈশাখী ভাতার অর্থ প্রদান

মোস্তাফিজুর রহমান লালমনিরহাট প্রতিনিধি:
করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থ্যদের জন্য বৈশাখী ভাতার অর্থ করোনা ত্রান তহবিলে দিলেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রোকনুজ্জামান সোহেল।

রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুনের হাতে একটি চেক তুলে দেন তিনি। রোকনুজ্জামান সোহেল উপজেলার ২ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের আয়বাহক। এ বিষয়ে রোকনুজ্জামান সোহেল জানান, করোনা পরিস্থিতির কারনে এবার পহেলা বৈশাখ উদযাপন হবে না। তাই আমি বৈশাখী ভাতার অর্থ ত্রান তহবিলে দিয়ে দেই। আমি উপজেলা শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা ও বিত্তবানদের আহবান জানাবো তারা সকলেই অসহায় দুস্থ্যদের জন্য এগিয়ে আসুক।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.