গফরগাঁওয়ে ফাহমী গোলন্দাজ বাবেল এমপি’র ধারাবাহিক ত্রান বিতরণ অব্যাহত

জাহাঙ্গীর আলম সেলিম:

চলমান করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বেচ্ছায় লকডাউনে যাওয়া ময়মনসিংহের গফরগাঁওয়ে কর্মহীন হয়ে পড়া শ্রমিক,রিকশা চালক, নিম্ন আয়ের দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে খাদ্য সহায়তা বিতরন করেছেন স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল।

ফাহমী গোলন্দাজ বাবেল এমপি ধারাবাহিক ত্রান বিতরণের অংশ হিসেবে আজো বিকালে পৌর শহরের ডাকবাংলো মাঠে সরকারের গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপির সৌজন্যে ফাহমী গোলন্দাজ বাবেল এমপি এই খাদ্য সহায়তা বিতরণ করেন। খাদ্য সহায়তার মধ্যে ছিলো চাউল, ডাল, লবন , আলু, তৈল ও পেয়াজ দেওয়া হয়।

ফাহমী গোলন্দাজ বাবেল এমপি করোনা সংক্রমণের পর থেকেই প্রতিদিন রুটিন করে আজকের দিন পর্যন্ত উনার নিজ তহবিল, উপজেলা আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে উপজেলার প্রায় ৩০ হাজার অসহায় কর্মহীন পরিবারে খাদ্য সহায়তা পৌঁছিয়ে দেওয়া হয়েছে ।

ত্রান বিতরণের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন প্রমুখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.