নিউজ ডেস্ক।।
এমপিওভুক্ত স্কুল ও কলেজ, কারিগরি ও মাদরাসা শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার চেক ব্যাংকে পাঠানো হয়েছে।
অনুদান বণ্টকারি চারটি ব্যাংকে চেক পাঠানো হয়েছে বলে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এ টাকা আগামী ১৩ এপ্রিলের মধ্যে তোলা যাবে।
জানা যায়, স্কুল ও কলেজের শিক্ষক ও কর্মচারীদের বৈশাখী ভাতা দিতে প্রায় ১৩৮ কোটি টাকার মতো প্রয়োজন হবে। আর মাদরাসা ও কারিগরি খাতে ব্যায় হবে প্রায় ৫৩ কোটি টাকা।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ নভেম্বর বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা ও ৫ শতাংশ ইনক্রিমেন্ট দেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকেই শিক্ষকরা ৫ শতাংশ ইনক্রিমেন্ট পাচ্ছেন। মূল বেতনের ২০ শতাংশ বৈশাখী ভাতা পাচ্ছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
