এইমাত্র পাওয়া

রাজধানীতে এত রোগী কেন ?

নিউজ ডেস্ক।।

রাজধানীতে এত রোগী কেন? কি বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা? বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান জনকণ্ঠকে বলেন, বিশ^ স্বাস্থ্যসংস্থা বলছে করোনা রোধে সবচেয়ে বড় উপায় হলো টেস্ট, টেস্ট আর টেস্ট। কিন্তু আমরা এখন পর্যন্ত পরীক্ষার পরিধি বাড়াতে পারিনি। সারাদেশে মাত্র ১৬টি ল্যাবে পরীক্ষা চলছে। তাও সীমিত আকারে। গণহারে পরীক্ষা হচ্ছে না। যারা উপসর্গ নিয়ে হটলাইনে টেলিফোন করছেন তাদের মধ্যে কিছু মানুষ পরীক্ষার আওতায় আসছেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আক্রান্ত রোগীদের খুঁজে বের করে পরীক্ষা করা হয়েছে এমন নজির আছে বলে জানা নেই।

তিনি বলেন, রাজধানীতে পরীক্ষা বেড়েছে। তাই আক্রান্ত বেশি মনে হচ্ছে। সবখানে যতবেশি পরীক্ষা হবে ততটা সে এলাকার চিত্র ফুটে উঠবে। তিনি বলেন, আমরা দেখেছি বিমান চলমান অবস্থায় শেষ দুই সপ্তাহে প্রচুর মানুষ দেশে এসেছেন। আক্রান্ত দেশ থেকে অনেক প্রবাসী এসে ঢাকায় উঠেছেন। এরপর অনেকে গ্রামে গেছেন। যার প্রভাব ইতোমধ্যে শুরু হয়েছে। যাকে বলা হয় কমিউনিটি ট্রান্সমিশনে আরেকধাপ এগিয়ে থাকা। তাই সবাইকে সতর্ক হতে হবে। ঘরে থাকতে হবে। বিনা প্রয়োজনে ঘরের বাইরে নয়। তাহলে সংক্রমণ কমবে।

অন্য সূত্র বলছে, গত তিনমাসে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে এসেছেন প্রায় সাতলাখ মানুষ। আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের আগ পর্যন্ত আক্রান্ত দেশগুলো থেকে এসেছে মানুষের ¯্রােত। যাদের একটা বড় অংশ ঢাকায় অবস্থান করেন। যারমধ্যে ক্লাস্টার এলাকা হিসেবে মীরপুরের টোলারবাগ ও বাসাবো এলাকাতেই আছে কয়েক শ’ প্রবাসী। বিদেশ থেকে যারা দেশে ফিরেছেন তাদের প্রত্যেকের কোয়ারেন্টাইন শতভাগ নিশ্চিত করা যায়নি। আবার অনেকে ঢাকায় কিছুদিন থেকে গ্রামে ফিরেছেন। তাছাড়া বিদেশ থেকে আসা চিকিৎসা সরঞ্জামসহ অন্যান্য পণ্য যথাযথ স্বাস্থ্যবিধি না মেনেই খোলা হওয়ায় এ থেকে যে কেউ আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব (স্বপ্নীল) জনকণ্ঠ’কে বলেন, রাজধানীতে ঘনবসতি বেশি। ঢাকা থেকে একযোগে মানুষ বের হওয়া ও ফিরে আসার পর অবাধে চলাফেরা আমরা লক্ষ করেছি। সামাজিক দূরত্ব মোটেও নিশ্চিত করা যায়নি। ফলে ভাইরাসটি দ্রুত সবার মধ্যে ছড়াচ্ছে। দিন দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে পাল্লা দিয়ে।

তিনি বলেন, পৃথিবীর অনেক সিটিতে এই প্রবণতা লক্ষ করা গেছে। মূল কারণ হলো ঘনবসতি। আমাদের দেশের মোট জনসংখ্যার একটা বড় অংশ রাজধানীতে বসবাস করে। তাই শুরু থেকেই সংক্রমণ প্রতিরোধে আরও কঠোর হওয়া প্রয়োজন ছিল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.