নিউজ ডেস্ক।।
ফেসবুকে প্রধানমন্ত্রী, আইইডিসিআর’র পরিচালক ও বিজেএমই এর সভাপতিকে নিয়ে করোনাভাইরাস সংক্রমণ সম্পর্কিত পোস্ট দেয়ার অভিযোগে ফেরদৌসী বেগম মিলি নামে এক কলেজ শিক্ষিকাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে পটুয়াখালী পৌর শহরের কালিকাপুর এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক মিলি কলাগাছিয়া সেকান্দার আলী চৌধুরী ডিগ্রি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, মঙ্গলবার রাত ১২টায় দেশের প্রধান ও ভিআইপি ব্যক্তিদের নাম জড়িয়ে পোস্ট দেখে রাত ১ টার মধ্যে পোস্টদাতা ফেরদৌসীকে গ্রেপ্তার করে পুলিশ। তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে পটুয়াখালী থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
