উপাধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী :
বৈশ্বিক দুর্যোগ মরণঘাতী করোনা ভাইরাস থেকে দেশের জনগণকে নিরাপদ রাখতে সরকার ঘোষিত সাধারণ ছুটি এবং বিভিন্ন এলাকা লকডাউনের কারণে দেশের কোটি কোটি মানুষ বেকার হয়ে পড়েছে।
বিশেষ করে খেটেখাওয়া শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে বিপাকে পড়েছে। এসব মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, যার কারণে দরিদ্র মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হচ্ছে।
এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানের কর্মহীন হয়ে পড়া শতাধিক পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করেছে “বাংলাদেশ রিদওয়ানুল্লাহ” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- চাউল, ডাল, আলু, পেঁয়াজ, তেল ও সাবান। কোথাও কোথাও নগদ অর্থও বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণের এলাকাগুলোর মধ্যে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সোনাকান্দা ও ধামঘর, চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সারাংপুর ও কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পরকান্দা অন্যতম। সংগঠনটি ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি প্রতি ঈদে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করে আসছে। বিভিন্ন দুর্যোগে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে।
সংগঠনটির বিভিন্ন সামাজিক কার্যক্রম ইতোমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে। করোনা ভাইরাস যাতে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য সংগঠনের সদস্যরা ত্রাণসামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে। এ ব্যাপারে প্রশ্ন করা হলে সংগঠনের চেয়ারম্যান মাওলানা মিছবাহ উদ্দিন মাছুমী জানান, আমরা আমাদের সাধ্যমতো অসহায় মানুষকে সহযোগিতার চেষ্টা করছি।
তিনি বলেন, সরকারের একার পক্ষে এই দুর্যোগ মোকাবেলা করা সম্ভব নয়। তিনি দেশের এই ক্রান্তিকালে বিত্তবানদেরকে কর্মহীন দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সরকারকে সহযোগিতা করার আহবান জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
