এইমাত্র পাওয়া

রাজশাহীতে হটলাইনে ফোন করলেই মিলছে খাদ্য

মোঃ হায়দার আলী : করোনা পরিস্থিতি মোকাবিলায় খাদ্য সহায়তা দিতে হটলাইন চালু করেছেন রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) হামিদুল হক। খাদ্য সহায়তা না পেলে তার দপ্তরের নম্বরে ফোন করার আহবান জানিয়েছেন তিনি। শুক্রবার রাতে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে করোনায় কর্মহীনদের প্রতি এ আহবান জানান।

ফেসবুকে তিনি লিখেছেন, প্রিয় রাজশাহীবাসী, খাদ্য সহায়তা প্রয়োজন এমন কোন পরিবার এখন পর্যন্ত সরকারি/বেসরকারি খাদ্য সহায়তা না পেলে নিম্নোক্ত নম্বরে নাম ঠিকানা ও মোবাইল নম্বরসহ কল বা এসএমএস করুন। জেলা প্রশাসন আপনার পাশেই আছে। মোবাইল নং- ০১৭১৭৬০৯০৫৩।

জেলা প্রশাসকের দপ্তর থেকে জানানো হয়েছে, রাজশাহীতে পর্যাপ্ত খাবার মজুদ রয়েছে। কেউ অনাহারে থাকবে না। মধ্যম শ্রেণীর ব্যক্তিরা যারা লাইনে দাঁড়িয়ে খাবার নিতে পারবেন না বা যারা চাইতে পারেন না তারাও জেলা প্রশাসকের দপ্তরের ফোন করলেই খাবার পৌঁছে যাবে তাদের বাড়িতে। নম্বারটি প্রকাশ করার পর কয়েকজন এসএমএস পাঠান। ২০ মিনিটের মধ্যে তাদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে যায় বলেও জেলা প্রশাসনের দপ্তর থেকে জানা গেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.