রাজশাহী জেলা সংবাদদাতা :
আগামী ১১ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষণা করে জনগণকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে সরকার। গত ২৬ মার্চ থেকে এই ছুটি শুরু হয়েছে। প্রথম দিকে রাস্তা-ঘাট, হাট-বাজার ফাঁকা থাকলেও কয়েকদিন মানুষ ঘর থেকে বের হয়ে যায়।
বিশেষ করে গত বধুবার থেকে প্রায় সারাদেশে বেড়ে যায় মানুষের চলাচল। এ অবস্থায় সরকারের পদক্ষেপ ও স্বাস্থ্য বিধি বাস্তবায়নের জন্য কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দেয় সেনাবাহিনী। বৃহস্পতিবার থেকে রাজশাহীসহ সারাদেশে সেনাবাহিনীর টহল ও তৎপরতা বৃদ্ধি করা হয়।
করোনা ভাইরাস প্রতিরোধে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মানুষকে ঘরে রাখতে শনিবার সকাল থেকে রাজশাহীর রাস্তায় নামে সেনাবাহিনী। তারা কঠোর অবস্থান নিয়ে লোকজনের চলাচলে নজরদারি করে। গাড়ি দিয়ে রাস্তা ঘিরে দিয়ে সেনাবাহিনীর সদস্যরা লোকজনকে বের হওয়ার কারণ যানতে চান এবং অনেকে ঘরে ফিরে যেতে বলেন। সোনাবাহিনীর এই তৎপরতায় শনিবার রাজশাহীর রাস্তায় কমেছে মানুষের চলাচল।
রাজশাহী সিভিল সার্জনের তথ্যমতে, গত মার্চ মাসে রাজশাহীতে বিদেশ থেকে এসেছে দুই হাজার ৯৫৯ জন। এর মধ্যে শুক্রবার পর্যন্ত হোম কোয়ারেন্টিনে নেয়া হয় এক হাজার ৮০ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন ৩১৪ জন। আর ছাড়পত্র দেয়া হয়েছে ৭৬৬ জনকে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
