নিজস্ব প্রতিবেদকঃ
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে শিল্প এলাকা খ্যাত ভালুকায় নানা কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন ভালুকা মানবসেবা সামাজিক সংগঠনের সভাপতি, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, সামাজিক সংগঠন রেনেসাঁর প্রতিষ্ঠাতা ও ধান গবেষণা ইন্সটিটিউট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোর্শেদুজ্জামান আরাফাত ।
তিনি তাঁর ব্যক্তিগত উদ্যোগে গত এক সপ্তাহ যাবৎ উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গঞ্জে লিফলেট বিতরণ, মাইকিং ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বিভিন্ন হাট বাজারে দোকানের সামনে বৃত্ত অংকন করে সাধারণ মানুষের দোরগড়ায় সচেতনতামূলক বার্তা পৌঁছে দিচ্ছেন।
মোর্শেদুজ্জামান আরাফাত বলেন, ‘করোনা ভাইরাস একটি বৈশ্বিক সমস্যা। আমাদের দেশও এ সমস্যার সম্মুখীন। আমরা সচেতনতার মাধ্যমেই পারি করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। আমাদের চিন্তা করতে হবে যাতে করে আমরা আগামী দিনগুলো ভালোভাবে নিজ নিজ পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়ানোর। দেশের এ ক্রান্তিকালে সবাইকে এগিয়ে আসতে হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমি আমার সাধ্যমত চেষ্টা করবো মানুষের পাশে থাকার। বিত্তবানদেরও এগিয়ে আসা উচিৎ । যারা বাড়িওয়ালা আছেন তাদের উচিৎ করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাড়ি ভাড়া মওকুফ করে দেওয়া। অর্থাৎ আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
এ ব্যাপারে ভালুকা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ বলেন, আরাফাত নভেল করোনা ভাইরাস প্রতিরোধে নিজ উদ্যোগে সচেতনতামূলক প্রচার প্রচারণা চালিয়ে গ্রাম গঞ্জের মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছেন।

Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
