ছুটি বাড়লে প্রাথমিকে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক।।প্রাণঘাতী এই ভাইরাসটি যাতে ছড়িয়ে না পরে সে কারণে আগামী মাসের ৯ তারিখ পর্যন্ত দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এই পরিস্থিত যদি বাড়তে থাকে তাহলে এই ছুটির মেয়াদ বাড়তে পারে। সেই বিষয়টি মাথায় রেখেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান নিয়ে দীর্ঘ পরিকল্পনা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এমন পরিস্থিতি সৃষ্টি হলে সব প্রাথমিক বিদ্যালয়ে ই-পাঠদানের (ভিডিও ক্লাস) ব্যবস্থা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর এ কাজে এটুআই প্রকল্পের সহায়তা নেয়া হবে। তবে প্রাথমিক পর্যায়ে এটি তিন মাস মেয়াদি হিসেবে পরিকল্পনা করা হয়েছে।

জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন জানান, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ দীর্ঘ স্থায়ী হলে শিক্ষার্থীদের শিক্ষা বিঘ্নিত হবে। তাই এই ঘাটতি পূরণে বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের নির্দেশনা দেয়া হয়েছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্লাস নেয়ার জন্য। এসময় প্রধান শিক্ষকরা ছুটির সময়ে নির্ধারিত পাঠ দেয়ার ব্যবস্থা নিতে সহায়তা করবেন বলেও জানান তিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.