জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম স্থগিত

নিউজ ডেস্ক।।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় সকল কার্যক্রম করোনা ভাইরাস পরিস্থিতি অবনতির কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নির্দেশনা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শনিবার বিষয়টি  নিশ্চিত করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম।

তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় সকল কার্যক্রম করোনাভাইরাস পরিস্থিতি অবনতির কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। দেশের সার্বিক অবস্থা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.