নিউজ ডেস্ক ।।
রাজশাহীতে বিনা কাজে বাড়ির বাইরে গেলেই কান ধরে ওঠবস করাচ্ছে টহল পুলিশ। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী নগরের বোয়ালিয়া থানার গণকপাড়া মোড়ে দুই যুবককে কান ধরে ওঠবস করায় পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে নগরের টহলরত পুলিশ মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর টহলও অব্যাহত রয়েছে। কোথাও কাউকে যেতে দেখলেই পুলিশ তাঁকে ধরে জিজ্ঞাসাবাদ করছে। উপযুক্ত জবাব দিতে না পারলেই কান ধরে ওঠবস করানো হচ্ছে। বেলা সোয়া ১১টার দিকে নগরের গণকপাড়ার মোড়ে এক যুবক অটোরিকশায় নিউমার্কেটের দিক থেকে সাহেববাজারের দিকে যাচ্ছিলেন।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, কাউকে কান ধরে ওঠবস করানো নির্দেশনা দেওয়া হয়নি। বলা হয়েছে মোটিভেশন দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়ার কথা। পুলিশের কোন টিম এই কাজ করেছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
