এইমাত্র পাওয়া

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের উপর ভিডিও ডকুমেন্টারি তৈরিতে উপজেলায় প্রথম নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ

বিন-ই-আমিনঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানো” বিষয়ে প্রামাণ্য ভিডিও ডকুমেন্টারি তৈরী প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম হয়েছে নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ। গত বছর তৈরীকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস ও ৭১’র মুক্তিযুদ্ধের মহানায়কের অবদান ও স্বাধীনতা যুদ্ধের সময় এদেশের মুক্তিযোদ্ধাদের অবদান সহ বিভিন্ন তথ্যসম্বলিত প্রমানাধি স্থান পেয়েছে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের দ্বারা তৈরিকৃত প্রামাণ্য চলচ্চিত্রে। মুক্তিযুদ্ধের তথ্যভিত্তিক প্রামাণ্য ডকুমেন্টারি তৈরিতে সহযোগিতার সাথে মুক্তিযুদ্ধে সরাসরি অংশনেওয়া সেই সাহসী সন্তানদের বীরত্বের কাহিনী তুলে ধরেন মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওয়াহেদুল কবির খান,মুক্তিযোদ্ধা মজিবুর রহমান খোন্দকার,শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মাহমুদ আলম জোমাদ্দার   ,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডাঃ ইউসুফ আলী তালুকদার ও সাবেক পৌর সাধারণ সম্পাদক জনার্ধন দাস। ডকুমেন্টারীতে নলছিটি উপজেলায় মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত বিভিন্ন স্থান ও ব্যক্তির সরাসরি সম্পৃক্ততার কথা তুলে ধরা হয়েছে। মুক্তিযুদ্ধভিত্তিক ভিডিও ডকুমেন্টারি তৈরী প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে চন্দ্রকান্দা মাধ্যমিক বিদ্যালয় ও সরমহল পুনিহাট মাধ্যমিক বিদ্যালয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.