অনলাইন ডেস্ক।।
দেশে করোনাভাইরাস সংক্রমণরোধে আগামী ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব সুপার মার্কেট ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
রোববার বিকেলে বাংলাদেশ দোকান মালিক সমিতির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের মহাসচিব জহিরুল হক ভূইয়া এই তথ্য জানিয়েছেন। তবে ওষুধ, কাঁচাবাজার এবং নিত্যপণ্যের দোকান খোলা থাকবে।
কভিড-১৯ রোগ বৈশ্বিক মহামারীতে রূপ নেওয়ার পর দেশেও সংক্রমণ ঘটায় সারাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। আদালতসহ বিভিন্ন অফিসে কাজও সীমিত করে আনা হয়েছে।
সংক্রমণ এড়াতে জনসমাগম ঘটানোর মতো অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। জনসমাগম ও পাবলিক পরিবহন এড়াতে বলা হয়েছে সবাইকে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
