নিউজ ডেস্ক।।
করোনাভাইরাসের (কোভিড-১৯) কারেণে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদরাসা, বিভিন্ন সভা সমাবেশ, ওয়াজ মাহফিল, বিনোদন কেন্দ্র, সিনেমা হল, রেস্টুরেন্টসহ গণজমায়েত হয় এমন সকল স্থান ও কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বিয়েসহ বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান ঘরোয়াভাবে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে একটি জেলা ব্যতীত আন্তঃজেলা যোগাযোগ ব্যবস্থায় এই ভাইরাসে তেমন প্রভাব এখনো পড়েনি। আর এই সুযোগে ঢাকা ছাড়ছেন অনেকেই।
শুক্রবার (২০ মার্চ) সকালে সাভার, নবীনগর, বাইপাইল বাস কাউন্টার ঘুরে দেখা যায়, বাড়ি ফেরা মানুষের ভিড়। করোনাভাইরাসের কারণে পরিবহন বন্ধ ঘোষণা হতে পারে এমন আশঙ্কায় অনেকে গ্রামে যাচ্ছেন। তবে রাজধানী ঢাকাতে বসবাস করা মানুষ এভাবে গ্রামে গেলে সেখানেও এই ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
