ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠ্যসূচিতে বিরাট পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। এ ব্যাপারে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর জন্য একই পাঠ্যসূচি থাকবে, একই বই পড়বে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা।
শিক্ষামন্ত্রী আরও বলেছেন, ‘নতুন যে কারিকুলাম হচ্ছে, তাতে দশম শ্রেণি পর্যন্ত পৃথক কোনও বিভাগ থাকবে না। ইতোমধ্যে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী কারিকুলাম পরিমার্জন কাজ চলছে। নতুন কারিকুলাম যখন থেকে বাস্তবায়িত হবে, তখন থেকে একাদশ শ্রেণির আগে আর কোনও বিভাগ থাকবে না।’
সম্প্রতি চাঁদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় তিনি আরও বলেন, ‘নোট বই, গাইড বই, যেগুলো চলার কথা নয়, সেগুলো আর থাকবে না। এগুলো কেনার জন্য কোনও শিক্ষার্থীকে চাপ প্রয়োগ করা যাবে না। তবে ৩৩ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের একার পক্ষে নজরদারি করা সম্ভব নয়। এজন্য মিডিয়াসহ সবার সহযোগিতা প্রয়োজন। তবে সহায়ক বই থাকতে পারে। কারণ সারা বিশ্বে সহায়ক বইয়ের প্রচলন আছে। তবে তা অনুমোদিত হতে হবে। শিক্ষা আইন প্রণীত হলেই এনিয়ে আর কোনও প্রশ্ন থাকবে না।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
