জাতীয় শিক্ষাক্রমের নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক পর্যায়ের সব স্কুলে শিখন-শেখানো কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ মুজিববর্ষ উপলক্ষে চারটি সচেতনতামূলক প্রজেক্টভিত্তিক শিখন কার্যক্রম বাস্তবায়নের কাজ হাতে নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সব স্কুলকে এ চারটি প্রজেক্টভিত্তিক শিখন কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছে। যা ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে সম্পন্ন করতে হবে।
কার্যক্রমগুলো হল, আইসিটির সঠিক ব্যবহার- মুজিববর্ষের অঙ্গীকার, সুস্থতা ও সুষম খাদ্য- মুজিব বর্ষের প্রতিপাদ্য, মুজিববর্ষে অনড় পণ – পরিবেশ সংরক্ষণ এবং সকল কাজকে সম্মান দেই – মুজিববর্ষে শপথ নেই। এ সচেতনতামূলক শিখন কার্যক্রমগুলো বাস্তবায়ন করতে সব স্কুলগুলোকে বলা হয়েছে।
শনিবার (৬ মার্চ) এ কার্যক্রমগুলো বাস্তবায়নের জন্য চারটি প্রোজেক্ট নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। কার্যক্রমগুলোর নির্দেশনা অনুযায়ী তা বাস্তবায়ন করতে সব শিক্ষা প্রতিষ্ঠানকে জানাতে বলা হয়েছে আঞ্চলিক উপ-পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের। একই সাথে চারটি সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নের বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে তত্ত্বাবধায়ন ও তদারকি করতে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করতে বলা হয়েছে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের। ৫ মার্চ এ বিষয়টি জানিয়ে আঞ্চলিক উপ-পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
